আশুলিয়ার ভাদাইল চৌরাস্তা মোড়ে লতিফ সুপার মার্কেট মাছ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে, হামলার পর অভিযুক্তরা নিজেদের ইসরাফিলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
পরে ব্যবসায়ীরা ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে আশুলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করেন।
131
Shares
শেয়ার করুন
শেয়ার করুন
















