সর্বশেষ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ

মময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহের সহযোগিতায় উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে ময়মনসিংহ সার্কিট হাউজ কাবাডি মাঠে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ।

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, তদন্তে পুলিশ

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সভাপতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের উৎসাহ প্রদান করেন।

পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন খেলাধুলার মাধ্যমে মানুষের ক্রীড়ার চেতনায় সুস্থতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য মানসিক ও শারীরিক সুস্থতা এবং মনোবল বৃদ্ধি পায়।

সাভারে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে জিয়া পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ অক্টোবর ২০২৬
Trulli

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন