সর্বশেষ

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা।মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।নতুন দায়িত্ব প্রসঙ্গে কামারুম মুনিরা গণমাধ্যমকে বলেন, তিনি দায়িত্বটি পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চান।

২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন কামারুম মুনিরা। কর্মজীবনে মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।পরবর্তীতে তাকে সিআইডি থেকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়। সেখানে তিনি বিভিন্ন সময়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

পেশাগত কাজের পাশাপাশি বিসিএস পুলিশ ক্যাডারের সাংগঠনিক কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠনের নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।এদিকে পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে পুলিশ সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে।

শিক্ষায় এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ অক্টোবর ২০২৬
Trulli

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা