সর্বশেষ

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক

দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রশাসনকে জনমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। প্রশাসনকে জনবান্ধব করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর করার চেষ্টা চলছে।

তার দাবি, দীর্ঘ সময় দেশে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত ছিল। বর্তমানে জাতীয় সংসদে গণতান্ত্রিক কার্যক্রম চালু রয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোও আগের তুলনায় সক্রিয় ও শক্তিশালী হয়েছে।

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

বৈঠকে ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অভিনন্দন জানায়। জবাবে কায়সার কামাল বলেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে।বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ককে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় ও কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরাও দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

শিক্ষায় এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ অক্টোবর ২০২৬
Trulli

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার