সর্বশেষ

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মো. নাজমুল হক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

​আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে বরিশাল নগরীর জজ কোর্ট সংলগ্ন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,আজ দুপুর আনুমানিক ১টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ওপর থেকে হঠাৎ এক ব্যক্তি নিচে পড়ে যান। বিকট শব্দ শুনে ভবনের নিচে থাকা আইনজীবী, বিচারপ্রার্থী ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সেখানে ছুটে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। নিহত ব্যক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলায় কেন গিয়েছিলেন এবং কীভাবে নিচে পড়ে গেলেন—তা খতিয়ে দেখা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সার্বিক তদন্তের পর জানা যাবে।”

​নাজমুল হকের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী ও তার সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

​পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভারে পুলিশের অভিযানে যুবলীগ নেতা ইউপি সদস্য বিল্লাল গ্রেফতার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ অক্টোবর ২০২৬
Trulli

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু