সর্বশেষ

পাবনায় পদ্মায় দিন-রাতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে:অভিযানের আগেই ‘উধাও’ড্রেজার চক্র

​পাবনা প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নসংলগ্ন পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে প্রশাসনের নজর এড়িয়ে দিন-রাতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে। ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যেই চলেছে এই অবৈধ তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযানের তথ্য আগেই চক্রটির কাছে পৌঁছে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পৌঁছানোর আগেই তারা ড্রেজার ও বালুবাহী ড্রেজার সরিয়ে ফেলতে সক্ষম হয়।

​স্থানীয় সূত্র জানায়, পদ্মার চরতারাপুর, কলাবাগান, নিউচর পূর্বপাড়া ও বেলতলাসহ অন্তত পাঁচ-ছয়টি পয়েন্টে একাধিক ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু পরিপণে ব্যবহার করা হচ্ছে বিশাল আকারের বাল্কহেড।

​অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জোতকাকুরিয়া-কলাবাগান চর নদীপথ, গোহাইলবাড়ী, ভাদুরিয়াডাঙ্গী, নিউচর পূর্বপাড়া, চর ভবানীপুর ও চরতারাপুর সীমান্তবর্তী নদী এলাকায় সিন্ডিকেট গড়ে তুলে নদী দখল করে আছে। অবৈধ বালু মহাল পাহারা দিতে এলাকায় সশস্ত্র ব্যক্তিদের স্পিডবোটে মহড়া দিতেও দেখা যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেন।

ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলির অভিযোগ,আহত ৫

​নদী থেকে অনবরত বালু উত্তোলনের ফলে চরাঞ্চলের স্বাভাবিক ভূপ্রকৃতি মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। একই সাথে নদীভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারানোর চরম ঝুঁকিতে পড়েছেন তীরবর্তী মানুষ। চরাঞ্চলবাসীর দাবি, অবিলম্বে অনুমোদনহীন এই ড্রেজারগুলো স্থায়ীভাবে বন্ধ করে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

​অভিযানের আগে তথ্য ফাঁসের বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, “প্রশাসনের গাড়ি ও ট্রলার রওয়ানা দেওয়ার খবর পেতেই চক্রটি স্পিডবোট ও ড্রেজার সটকে ফেলে। চরের দুর্গমতার সুযোগ নিয়ে তারা সবসময় নজর এড়িয়ে যায়।”

​এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে ইতোমধ্যে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়েছে এবং এলাকাটি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। তবে চরাঞ্চল এলাকাটি অতি দুর্গম হওয়ায় নিয়মিত অভিযান ও তদারকিতে কিছুটা প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।

মাদক-অপরাধে ছাড় নয়, রাজিবপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি

​স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক অভিযানের পাশাপাশি প্রশাসন এই দুর্গম এলাকায় স্থায়ী নজরদারি ও কঠোর আইনানুগ পদক্ষেপ নিশ্চিত করবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ অক্টোবর ২০২৬
Trulli

পাবনায় পদ্মায় দিন-রাতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে:অভিযানের আগেই ‘উধাও’ড্রেজার চক্র