সর্বশেষ

সিরাজগঞ্জে ওলামা দল নেতৃবৃন্দের সাথে দৈনিক ‘যমুনার কথা’র সম্পাদকের মতবিনিময়

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা ওলামা দলের স্থানীয় নেতৃবৃন্দের সাথে শুক্রবার (৮ অক্টোবর ২০২৬)এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘যমুনার কথা’র সম্পাদক ও প্রকাশক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো.আব্দুস সাত্তার।

​আলোকিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দল সাংগঠনিক টিমের সদস্য সচিব সাংবাদিক শেখ মো. এনামুল হক।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

​এ সময় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো.আব্দুর রাজ্জাক,জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী এবং ১নং যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন।

​সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় তারা দেশের সার্বিক পরিস্থিতি,ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং ওলামা দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

​প্রধান অতিথির বক্তব্যে হাজী মো.আব্দুস সাত্তার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে আলেম-ওলামাদের অবদানের কথা স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ অক্টোবর ২০২৬
Trulli

সিরাজগঞ্জে ওলামা দল নেতৃবৃন্দের সাথে দৈনিক ‘যমুনার কথা’র সম্পাদকের মতবিনিময়