সর্বশেষ

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১০ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— আশুলিয়ার শুটিং বাড়ি এলাকার মৃত জরিব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০), চাঁনগাঁও এলাকার সাগর মিয়ার ছেলে মোঃ রবিন (২৮), পাড়াগ্রাম এলাকার দুদু মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (৩২) এবং পাবনার চাটমোহর থানার দক্ষিণ সেনগ্রাম এলাকার মৃত দিলবর আলীর ছেলে সোহেল তানভীর বিজয় (৩০)। বিজয় বর্তমানে আশুলিয়ার চাঁনগাঁও এলাকার ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুটিং বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন’র মরদেহ বেনাপোলে হস্তান্তর

​এ সময় তাদের তল্লাশি করে ২২ গ্রাম ওজনের মোট ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা।

​উদ্ধার অভিযান শেষে অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে গেল্লা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি মাদক মামলা এবং ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ৫টি মামলা বিচারাধীন রয়েছে।

​ডিবি পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ অক্টোবর ২০২৬
Trulli

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪