সর্বশেষ

পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে জুনিয়র টাইগ্রেসরা।রোববার পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সাদিয়া ইসলাম। মাত্র ২৮ বলে তাঁর খেলা এই ইনিংসে ছিল আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছাপ। এ ছাড়া শিরিনা খাতুন ৪০ বলে ৩২ রান করেন। নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান যোগ করেন। শেষ দিকে সাদিয়া আক্তার মাত্র সাত বলে ১৪ রান করে দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন।১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। দলের ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রানের একটি কার্যকর ইনিংস খেললেও অন্য ব্যাটাররা বড় অবদান রাখতে পারেননি।আকসা ৩২ বলে ২৩ এবং রোজিনা ১৬ বলে ১৩ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১০৪ রানেই থেমে যায়।

মেসির বিদায়ে রোনালদিনিওর আবেগী বার্তা

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন মেধা। তিনি তিনটি উইকেট নেন। নিশিতা আক্তার নিশি পান দুটি উইকেট। আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসি একটি করে উইকেট শিকার করেন।এই জয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ছয়। ফলে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা; অন্যদিকে বিদায় নিতে হয়েছে স্বাগতিক পাকিস্তানকে।

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ অক্টোবর ২০২৬
Trulli

পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের যুবারা