সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি-এর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এই বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

​সভায় জাতীয় সংসদ সম্পর্কিত বিভিন্ন নীতি-নির্ধারণী বিষয়টি আলোচনার পাশাপাশি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি উপস্থিত সংসদ সদস্যদের জাতীয় স্বার্থে ও জনগণের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার দিকনির্দেশনা প্রদান করেন।

​উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস,এমপি-সহ সরকারদলীয় অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।

প্রথম ধাপে ৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা, ভবিষ্যতে বহর ২০০ ছাড়ানোর লক্ষ্য

​সংসদ সচিবালয় সূত্র জানায়,দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা এবং আসন্ন সংসদীয় অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন বিষয়ে সভায় ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ অক্টোবর ২০২৬
Trulli

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক অনুষ্ঠিত