সর্বশেষ

ভারতকে ৩ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। গত ১১ অক্টোবর শারজায় অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করে জয় তুলে নেয় বাংলাদেশ।প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ২৫ বলের ইনিংসটি সাজাতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আরাফাত সানি ৩৮ বলে ৩৭ রান করেন এবং নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। ভারতের হয়ে পীযূষ চাওলা তিনটি উইকেট নেন।

জবাবে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে ৩ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।ভারতের হয়ে অপরাজিত ২৬ রান করেন পাওয়ান নেগি। ইরফান পাঠান ও ঋষি ধাওয়ান দুজনই করেন ২৪ রান করে। তবে তাঁদের লড়াই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি।

‘লর্ড মিঠুন’ বিতর্কের শুরু তাঁর সময়েই, জানালেন হাবিবুল বাশার

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। তিনি মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। আবু জায়েদ রাহী নেন ২ উইকেট।ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ গড়ার পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে বাংলাদেশ চ্যাম্পিয়নস।

পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের যুবারা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ অক্টোবর ২০২৬
Trulli

ভারতকে ৩ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের