আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে সাভার মডেল থানা কর্তৃক এক বিশেষ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫: টায় সাভার মডেল থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা-১৯ আসনের সাংসদ ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু) এমপি। তিনি সার্বিক নিরাপত্তা ও দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে আরোও বলা হয়,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন কোনো ধরনের বিঘ্ন ঘটে না এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়।
মতবিনিময় সভায় সাভার মডেল থানার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত প্রতিনিধিরা পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে নানা মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রেখে এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে উৎসব উদযাপনের জন্য সবাইকে আহ্বান জানান। একই সাথে পূজা মণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

















