সর্বশেষ

সাভার-আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপের প্রথম আসরে বিরুলিয়া চ্যাম্পিয়ন

মোঃ মাইনুল ইসলাম

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা এবং ক্রীড়া চর্চার মাধ্যমে ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আশুলিয়া ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ‘সাভার-আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপ–২০২৬’ (সিজন-০১)-এর জমজমাট গ্র্যান্ড ফাইনাল শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬)সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার আশুলিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনালে অসামান্য পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিরুলিয়া ইউনিয়ন ক্রিকেট দল।

​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু।

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমির শিরালী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক।

​প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং এটি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি মাদকমুক্ত সমাজ গঠনে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে। এ ধরণের আন্তঃ ইউনিয়ন প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরিতে এবং যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলবেন রোনান সুলিভান

​খেলা শেষে সাভার-আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বিরুলিয়া ইউনিয়ন ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ অক্টোবর ২০২৬
Trulli

সাভার-আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপের প্রথম আসরে বিরুলিয়া চ্যাম্পিয়ন