সর্বশেষ

জিএমপি’র কাশিমপুর থানার অভিযানে ইয়াবা সহ গ্রেফতার 2

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ মাহবুবে খোদা সাহেব এর নের্তৃত্বে গত ০৫ আগষ্ট ২০২০ খ্রিঃ বুধবার রাতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার পশ্চিম এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) মাদক কারবারী’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারী ১. মোঃ আল আমিন (২৫) চাঁদপুর জেলার হাইমচর থানা এলাকার গাজীনগর গ্রামের শফিক সরদার এর ছেলে। তার দেহ তল্লাশি করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানা বারেন্ডা মোল্লা মার্কেট আসমার বাড়ীতে ভাড়াটিয়া বাসায় বসবাস করে।

সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২. মোঃ রাজু আহম্মেদ (৩৭) গাজীপুর মহানগর কাশিমপুর থানার বারেন্ডা পশ্চিমপাড়া বন্দর আলীর ডাঙ্গা এলাকার মৃত হাসেন সরদার এর ছেলে। তার দেহ তল্লাশি করে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে ০৬ আগষ্ট ২০২০ খ্রিঃ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।।

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জ থানায় তিন মাদককারবারির আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার তিন মাদক কারবারি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে থানায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT