সর্বশেষ

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনা নিহত ৭

ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছায় রাজীব পরিবহনের একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মানকোন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- সিএনজির চালক মুক্তাগাছার চেচুয়া গ্রামের আলাদুল (৩৫), মুক্তাগাছার ইচাখালি গ্রামের নজরুল ইসলাম (৩৫), মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুরু (৩৫), তাসলিমা (২৮) ও লিজা (১২)। অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিহতদের মধ্যে সিএনজির চালকসহ চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যান। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমরে মুচড়ে গেছে।

এদিকে খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়। পুলিশ বাসের চালককে আটক করেছে।

মুক্তাগাছা থানার উপপরিদর্শক আমিনুল ঘটনাস্থল থেকে জানান, চেচুয়া বাজার থেকে মুক্তাগাছাগামী সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসায় জামালপুরগামী রাজীব পরিবহনের বাস চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আমাদের খবর /ডেস্ক

রূপগঞ্জ থানায় তিন মাদককারবারির আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার তিন মাদক কারবারি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে থানায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT