সর্বশেষ

এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

শহীদুল ইসলাম

ঢাকার নবাবগঞ্জে গত শনিবার, ১১জানুয়ারী, ২০২৫,   বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ-মৌলভীডাঙ্গী একতা সংঘের মাঠে  আয়োজন করা টুর্নামেন্টের এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

চূড়ান্ত পর্বে শিলাকোঠা ন্যাশনাল ক্লাব ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ অংশগ্রহণ করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান করে। ১৬৫ রান টার্গেটে খেলতে নেমে খাইরুলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৪ উইকেটে জয় পায় শিলাকোঠা ন্যাশনাল ক্লাব।

সাভারে ক্রীড়াঙ্গন মুখরিত আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের: ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত

টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের অধিনায়ক ইব্রাহিম খলিল মানিক ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয় শিলাকোঠা ন্যাশনাল ক্লাবের খেলোয়াড় খাইরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী আবুল বাশার সুজন।

হাসনাবাদ-মৌলভীডাঙ্গী একতা সংঘের সভাপতি আসলাম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা. শ্যামলাল পাল, ডা. এইচ.এম আল-আমিন, মতিউর রহমান, আব্দুল আওয়াল মাস্টার, পারভেজ মাস্টার, সাইফুল মাস্টার, কাওসার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, আব্দুল মালেক, লুৎফর ভুঁইয়া, আব্দুল সাত্তার, অহেদ আলী, ফ্রান্সিস দিলীপ গমেজ, ফজলুর রহমান, আমজাদ হোসেন মোল্লা, বেলজিয়াম প্রবাসী নিক্কন আহমেদ পিয়াস সহ আরও অনেকে।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরিফুল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ জানুয়ারি ২০২৫
Trulli

এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে