সর্বশেষ

বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

রিকি শেখ গোপালগঞ্জ

পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পদকে ভূষিত হয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। তার সঙ্গে একই ক্যাটাগরিতে আরও ১৭ জন পুলিশ সদস্য এ পদক পেয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব নাসরিন সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন পেয়েছেন বিপিএম, ১৮ জন বিপিএম-সেবা, ১৮ জন পিপিএম এবং ৪৪ জন পিপিএম-সেবা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, বিপিএম-সেবা পদক অর্জন আমার একার সাফল্য নয়; এটি গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই রাষ্ট্রীয় সম্মাননা আমাদের দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জন এবং জনসেবার মানোন্নয়নে গোপালগঞ্জ জেলা পুলিশ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবে।

স্থানীয় নির্বাচন ঘিরে তৎপরতা: সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ,চলছে তালিকা তৈরি

পুলিশ সুপারের এই অর্জনে গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের জন্যও এটি একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও নিষ্ঠার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং জনসেবায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় এ স্বীকৃতি বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

কর্তব্যের প্রতি নিষ্ঠা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব এবং জনসেবার অঙ্গীকার—এসবের স্বীকৃতি হিসেবেই গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর অর্জনের মুকুটে যুক্ত হলো বিপিএম-সেবা পদকের নতুন পালক।

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ