সর্বশেষ

প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরিফুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশের তরুণ ব্যাটার আরিফুল ইসলাম এবার প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়েছেন। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নামবেন তিনি।

একই দলে বাংলাদেশের আরেক ক্রিকেটার আকবর আলিও রয়েছেন। ফলে নেপালের এই টুর্নামেন্টে একই জার্সিতে দেখা যাবে দুই বাংলাদেশি ক্রিকেটারকে।এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেললেও দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ছিল না আরিফুলের। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে এনপিএলের মাধ্যমে।

৩৫০ রানের ইনিংসের পুরস্কার, আফগানিস্তান টেস্ট দলে তাওহীদ হৃদয়

সম্প্রতি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে নজর কেড়েছেন ডানহাতি এই ব্যাটার। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ২১৯ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৩৮.৬০।টুর্নামেন্টে দুটি অর্ধশতকও এসেছে তার ব্যাট থেকে। সব মিলিয়ে প্রতিযোগিতাটিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আরিফুল।

এমবাপ্পের সঙ্গে নিজেকেও বিশ্বসেরা বললেন ইয়ামাল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরিফুল