সর্বশেষ

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক

ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হয়েছেন। জানা যায়, এ বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, তা শোনা গেছে ৫ কিলোমিটার দূর থেকেও। খবর জি নিউজের।

জেলা কালেক্টর সঞ্জয় কোলতে জানিয়েছেন, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা।

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলায় ক্যাপ্টেন নিহত

জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জানুয়ারি ২০২৫
Trulli

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮