সর্বশেষ

থাইল্যান্ডকে ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক

ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি থাই প্রধানমন্ত্রীকে ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানান। শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রার কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজন অনুযায়ী ভিসা প্রদানের ক্ষমতা ঢাকার থাই দূতাবাসের নেই। ফলে দীর্ঘ বিলম্ব এবং থাইল্যান্ড ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভিসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয়।

শেখ হাসিনাসহ বিদেশে থাকা আসামিদের ফেরাতে ‘সর্বশক্তি’ ব্যবহারের ঘোষণা

বিশেষ করে থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা বেশি এই সমস্যার সম্মুখীন হন বলে জানান ড. ইউনূস। প্রতিউত্তরে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য, নৌ-পরিবহন ও সামুদ্রিক সম্পর্ক এবং বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও থাইল্যান্ড ভ্রমণের সময় কমে যাবে। এ সময় তিনি এক দশকেরও বেশি আগে চট্টগ্রাম এবং থাই রিসোর্ট শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালুর সময় এয়ার এশিয়ার প্রভাবের কথা স্মরণ করেন। থাই প্রধানমন্ত্রী বিমসটেকের সভাপতিত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, আঞ্চলিক অবস্থানে নতুন গতিশীলতা আনবেন ড. ইউনূস।

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১—চলতি বছরে নতুন রেকর্ড

বৈঠকে থাই কোম্পানিগুলোকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুবিধার্থে দুই দেশের মধ্যে রেল, সড়ক, সামুদ্রিক এবং বিমান যোগাযোগ উন্নত করার গুরুত্বও তুলে ধরেন। তিনি জানান, শর্ত সাপেক্ষে থাইল্যান্ড, ভারত ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পে অংশ নিতে চায় বাংলাদেশ। এছাড়া উভয় দেশ যত তাড়াতাড়ি সম্ভব একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য একটি যৌথ সম্ভাব্যতা যাচাই শুরুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ এপ্রিল ২০২৫
Trulli

থাইল্যান্ডকে ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টার