সর্বশেষ

আশুলিয়ায় যাত্রিবাহী লেগুনা ড্রেনে পড়ে নিহত ২

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় যাত্রিবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টারদিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বদরুল আলম ও হৃদয় মিয়া। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস।

ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলে আত্মপ্রকাশ, সভাপতি খোরশেদ আলম, সম্পাদক আলমগীর হোসেন

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ৪ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হবে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকালের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। এ অবস্থায় ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। লেগুনাটি সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে ৫-৬ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

ধলেশ্বরী পারাপারে ঝুঁকি নিয়ে হাজারো মানুষ, সেতুর দাবিতে বাড়ছে ক্ষোভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ এপ্রিল ২০২৫
Trulli

আশুলিয়ায় যাত্রিবাহী লেগুনা ড্রেনে পড়ে নিহত ২