সর্বশেষ

পাহাড়ের সংস্কৃতি ও সম্প্রীতি নিয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির চর্চাকে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর দপ্তরে দুই মন্ত্রীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাচিং প্রুর সঙ্গে ছিলেন তার একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক।সাক্ষাতে নিতাই রায় চৌধুরী সাচিং প্রুকে স্বাগত জানান। আলোচনায় দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যকে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরার বিভিন্ন বিষয় উঠে আসে।

পার্বত্যমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন জাতিসত্তার নিজস্ব ভাষা, পোশাক, আচার-অনুষ্ঠান ও লোকসংস্কৃতি রয়েছে। এসব বৈচিত্র্যকে একটি বৃহত্তর সাংস্কৃতিক বন্ধনে যুক্ত করে পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করা প্রয়োজন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে শিল্পে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফেরার আশা প্রধানমন্ত্রীর

সাচিং প্রু পাহাড়ে শান্তি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক জাগরণের নতুন পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। সংস্কৃতিচর্চার মাধ্যমে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে আত্মিক দূরত্ব কমিয়ে পারস্পরিক বন্ধন শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সাক্ষাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন। দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আরও বিস্তৃত করার বিষয়ে তিনি মত দেন।

ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ঠেকাতে পুলিশের ডেটাবেজ যাচাই বাধ্যতামূলক করল হাইকোর্ট

এ সময় পার্বত্যমন্ত্রী আগামী ২৫ অক্টোবর বান্দরবানে অনুষ্ঠিতব্য প্রবারণা পূর্ণিমা ও পিঠা উৎসবে সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাহাড়ের সংস্কৃতি ও সম্প্রীতি নিয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর বৈঠক