ট্রাম্প মোবাইলের ফোনের দাম এক ধাক্কায় ২৫০ ডলার বাড়ল

অনলাইন ডেস্ক

মেমোরি চিপের বৈশ্বিক সংকটের মধ্যেই ট্রাম্প মোবাইলের টি১ স্মার্টফোনের দাম বড় ধরনের বাড়ানো হয়েছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ফোনটির মূল্য ৪৯৯ ডলার থেকে বাড়িয়ে ৭৪৯ ডলার করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির ওয়েবসাইটেই নতুন দাম যুক্ত করা হয়েছে। তবে কেন এতটা দাম বাড়ানো হলো, সে বিষয়ে ট্রাম্প মোবাইলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিশ্লেষকদের ধারণা, বিশ্বজুড়ে মেমোরি চিপের সরবরাহ সংকটের প্রভাব এর পেছনে থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিকে প্রযুক্তি খাতে অনেকে ‘র‍্যাম্যাগডন’ নামে অভিহিত করছেন।

দিল্লিতে ব্রিকস ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, কড়া নজরদারিতে ভিভিআইপি রুট

শুধু ট্রাম্প মোবাইল নয়, চিপ সংকটের প্রভাব অন্যান্য প্রযুক্তি কোম্পানির পণ্যের দামেও পড়ছে। অ্যাপল সম্প্রতি পুরোনো কয়েকটি আইফোন মডেলের দাম ১০০ ডলার পর্যন্ত বাড়িয়েছে। এর আগে আইপ্যাডের দাম সর্বোচ্চ ২০০ ডলার, ম্যাকবুক ৫০০ ডলার এবং ম্যাক স্টুডিওর দাম সর্বোচ্চ ১ হাজার ৩০০ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছিল।

টি১ ফোনটির আগের ৪৯৯ ডলারের মূল্য নিয়েও অবশ্য প্রশ্ন ছিল। ট্রাম্প মোবাইলের কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, এটি ছিল প্রাথমিক মূল্য এবং ভবিষ্যতে ফোনটির দাম ৯৯৯ ডলার পর্যন্ত হতে পারে।

ফোনটির উৎপাদন নিয়েও বিতর্ক রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান আইফিক্সইটের এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, টি১ যুক্তরাষ্ট্রে তৈরি নয়। বরং এটি এইচটিসির তৈরি একটি ফোনের সামান্য পরিবর্তিত সংস্করণ বলে উল্লেখ করা হয়েছে।

চীনে মেরামতের সময় কার্গো জাহাজে আগুন, নিহত ২০

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

নির্বাহী সম্পাদক : মোঃ মাইনুল ইসলাম


কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ট্রাম্প মোবাইলের ফোনের দাম এক ধাক্কায় ২৫০ ডলার বাড়ল