সেপ্টেম্বরের শুরুতেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবাহ দেখা যাচ্ছে। চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১২৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা, যেখানে প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৩ টাকা ধরা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, রেমিট্যান্সের সবচেয়ে বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংক প্রবাসীদের কাছ থেকে পেয়েছে ৯১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ২০ হাজার ডলার।একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। প্রথম ১২ দিনে ব্যাংকটি পেয়েছে ২২ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার।
এরপর রয়েছে অগ্রণী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। আর ৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
766
Shares
শেয়ার করুন
শেয়ার করুন












