দৈনিক সংবাদ মোহনা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবার বিকাল চার টায় নয়াপল্টনস্থ দৈনিক সংবাদ মোহনা পত্রিকার অফিস কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভা সহকারী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় ও দৈনিক সংবাদ মোহনা পত্রিকার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত হোসেন মুছা, সহকারী সম্পাদক কামরুল ইসলাম জাহাঙ্গীর , মোঃ তাওহিদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরোচীফ মোঃ জাহাঙ্গীর আলম শুভ সহ পরামর্শক, উপদেষ্টা সম্পাদক যুগ্ম সম্পাদক, সহকারী সম্পাদক, সহ সম্পাদক, বিভাগীয় ব্যুরোচীফ ও সম্পাদকীয় সদস্যবৃন্দ।
সভায় দির্ঘ আলোচনার মাধ্যমে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নূরউদ্দিন আহমেদ অপুকে অনুষ্ঠানের প্রধান অতিথি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়, এছাড়াও সংসদ সদস্য, সাংবাদিক নেতা, ব্যাবসায়ী নেতা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গকে অতিথি করার ব্যাপারে আলোচনা করেন।
সেই সাথে প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে ম্যাগাজিন, বিশেষ ক্রোড়পত্র ও প্রতিনিধিদেী সন্মাননা ক্রেষ্ট দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।
















