সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি করার উদ্যোগ

অনলাইন ডেস্ক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বার্ষিক বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান ৬ কোটি টাকা থেকে বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, মফস্বল পর্যায়ের সাংবাদিকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত—এমন ধারণা ঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদেরও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

গণতন্ত্র শক্তিশালী হলে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

তিনি জানান, বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং নীতিগত অনুমোদনও পাওয়া গেছে। চলতি বছর পুরো ২৫ কোটি টাকা বিতরণ সম্ভব না হলেও আগামী বছর সম্পূর্ণ অর্থ সাংবাদিকদের কল্যাণে ব্যয় করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, আইন ও বিধিবিধানের সীমার মধ্যে থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। বিশ্বের সব দেশেই গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুবের সভাপতিত্বে সভায় জামালপুরের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

নির্বাহী সম্পাদক : মোঃ মাইনুল ইসলাম


কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি করার উদ্যোগ