সর্বশেষ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীর নাম প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদিও দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত একটি দল। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।ঢাকার দুই সিটি করপোরেশনেও দলটি নির্বাচনে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, সাংগঠনিকভাবে প্রার্থী মনোনয়ন সম্পন্ন হয়েছে। সময়মতো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী

জামায়াতের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে আবু সাদিক কায়েমের নাম প্রার্থী হিসেবে জানানো হয়েছে।

মোহাম্মদ সেলিম উদ্দিন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।সাম্প্রতিক সময়ে রাজধানীর পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজনৈতিকভাবে আলোচনায় এসেছেন সেলিম উদ্দিন। পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগও নিয়েছেন তিনি।

রংপুর লংমার্চে ৫ জেলায় পথসভা করবে ১১ দলীয় জোট

অন্যদিকে দক্ষিণ সিটির সম্ভাব্য প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।তিনি ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে তার পরিচিতি বাড়ায় দক্ষিণ সিটি নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন পাওয়ার বিষয়টিও জামায়াতের কৌশলের অংশ বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত