সর্বশেষ

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

অনলাইন ডেস্ক

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রবিবার সন্ধ্যায় এ হামলা হয় জানিয়ে এনসিপির একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন।

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

অন্য আরেকটি পোস্টে কয়েকটি ছবি আপলোড করেছেন সারজিস। যেখানে কাচ ভাঙা গাড়ি ও হাসনাতের রক্তাক্ত হাত দেখা গেছে।ক্যাপশনে এনসিপির এ নেতা লিখেছেন, হাসনাত যে গাড়িতে আসছিলেন। কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে। হাসনাতের গাড়িতে হামলা হয়েছে বলে তথ্য দিয়েছেন এনসিপির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি লেখেন, ‘গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে।

বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ মে ২০২৫
Trulli

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা