সর্বশেষ

কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কেন্দ্রীয় সরকার ও অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রণালয়ের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের ২০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে, যার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর।

বিমানবন্দরের সুরক্ষায় নিযুক্ত সিআইএসএফ কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে। বিমানবন্দর চত্বরে শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি। অ্যারাইভাল ও ডিপারচার গেটে গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে, যাত্রী নামিয়ে গাড়িকে সরে যেতে হচ্ছে।

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলায় ক্যাপ্টেন নিহত

বিমানবন্দর সূত্রে জানা গেছে, (০৯ মে) সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ডিসি ব্যুরোর পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এর আগে সিআইএসএফ ডিআইজি বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এদিকে আন্দামান থেকে ঘুরে আসা কলকাতার বাসিন্দা আকবর আলি জানান, সুরক্ষা কড়াকড়ি রয়েছে ঠিকই, তবে আমাদের কোনো অসুবিধা হয়নি।

বর্ডার পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে দেশের অন্য বিমানবন্দরগুলোর মতো কলকাতাতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। নিরাপত্তা সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের উড়ানের অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।

ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ মে ২০২৫
Trulli

কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি