সর্বশেষ

রাজিবপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনাকাগজ যাচাইয়ে সত্য বের করলেন ইউএনও

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সরকারি জমিকে ব্যক্তি মালিকানাধীন বলে দাবি করে দীর্ঘদিন ধরে দখলে রাখার অভিযোগ উঠেছে উসিউজ্জামান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রাজিবপুর সদর ইউনিয়নের একটি পাকা রাস্তার পাশে, যেখানে সরকারি জমি নিজের বলে দাবি করে ওই ব্যাক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি দাবি করে আসছিলেন যে রাস্তার পাশের জমিটি তার ক্রয়কৃত সম্পত্তি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি হলে রাজিবপুর উপজেলা ভূমি অফিস জমিটির কাগজপত্র যাচাই করে। যাচাই শেষে প্রমাণ হয়, সংশ্লিষ্ট জমি উপজেলা পরিষদের নামে রেকর্ডভুক্ত এবং এর একটি অংশ ব্যক্তিমালিকানায় থাকলেও তিনি যে অংশ দখল করেছেন, তা সরকারি জমির আওতাভুক্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, কাগজ যাচাইয়ের পর সরকারি রেকর্ড অনুযায়ী সীমানা নির্ধারণ করে ব্যক্তির দখল দাবি বাতিল করা হয়। এতে সরকারি জমি দখলের অপচেষ্টা ব্যর্থ হয় এবং এলাকায় স্বস্তি ফিরে আসে।

রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে (সিএমসি) সভা অনুষ্ঠিত

এর আগে, সোমবার ওই সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু হয়। এ সময় বাধা দেন উসিউজ্জামান ও বদিউজ্জামান নামের ব্যক্তির স্বজনরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী স্থানীয়দের উপস্থিতিতে জমির ম্যাপ জনসম্মুখে তুলে ধরেন। তবে উসিউজ্জামান তা অস্বীকার করেন এবং কাগজ যাচাইয়ের আবেদন জানান। স্থানীয়দের অনুরোধে ইউএনও বুধবার (১৮ জুন) রাজিবপুর উপজেলা হলরুমে জমির কাগজ যাচাইয়ের আয়োজন করেন। স্থানীয় সচেতন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে যাচাই শেষে প্রমাণিত হয়, জমিটিৎ উপজেলা পরিষদের মালিকানাধীন। স্থানীয় সচেতন মহলের দাবি, ভবিষ্যতে যেন এ ধরনের দখলচেষ্টা আর কেউ না করতে পারে, সে লক্ষ্যে প্রশাসনের তদারকি আরও জোরদার করা প্রয়োজন। সরকারি জমি রক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জুন ২০২৫
Trulli

রাজিবপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনাকাগজ যাচাইয়ে সত্য বের করলেন ইউএনও