সর্বশেষ

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

অনলাইন ডেস্ক

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৯ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পাবনার পদ্মায় সশস্ত্র পাহারায় বালু লুট: প্রশাসনের অভিযানের পরও থামছে না উত্তোলন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। অর্থাৎ এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৮৯৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে ৮৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯৮ শিশু।

নিহত কলির পরিবারের পাশে সাংসদ শিমুল বিশ্বাস:হত্যার বিচারহীনতা নিয়ে ক্ষোভ ও দ্রুত শাস্তির দাবি

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জনে, যার মধ্যে ১৬ হাজার ৫৩১ জনের দেহে নিশ্চিতভাবে হামের অস্তিত্ব মিলেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিয়েছে এবং ১ লাখ ১০ হাজার ১৮৭ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ আগস্ট ২০২৬
Trulli

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক