সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ তুলেছেন অনেক সাধারণ গ্রাহক। এতে জনমনে যেমন তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী জানান, তাঁর নিজের বাসার বিদ্যুৎ বিলও হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
পোস্টে তিনি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
আজহারীর পোস্টটি প্রকাশের পরমুহূর্তেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্য সেকশনে অগণিত ফেসবুক ব্যবহারকারী তাঁদের নিজেদেরও এভাবে বিদ্যুৎ বিল লাফিয়ে বাড়ার অভিজ্ঞতা ও ক্ষোভের কথা প্রকাশ করেন। একই সাথে গ্রাহকেরা বিল নির্ধারণের এই অস্বাভাবিক প্রক্রিয়া পুনঃপরীক্ষা, তদন্ত ও বিদ্যুৎ বিভাগের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন













