সর্বশেষ

তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিতে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে, যা ওইদিন শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়ে আজ মঙ্গলবারও বহাল রয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫% ভ্যাটসহ দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

সিগারেটের প্যাকেটে ব্যান্ডরোল ব্যবহারে নতুন বিধান যুক্ত করল এনবিআর

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন ও গঠন অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।

এর আগে গত ২৮ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল, তখন ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। উল্লেখ্য, এ বছর দেশের বাজারে মোট ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৪৭ বার বাড়ানো, ৪৯ বার কমানো এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

১৪ মাস পর বাজারে ডলার ছাড়ল বাংলাদেশ ব্যাংক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ আগস্ট ২০২৬
Trulli

তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিতে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম