সর্বশেষ

সৌদির সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেইজি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।

সাক্ষাৎকালে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালে তিনি ধন্যবাদ জ্ঞাপন করে সুবিধাজনক সময়ে সফরের আশা ব্যক্ত করেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের দারুণ অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সৌদি আরব এই সুযোগ কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বৃদ্ধিতে অত্যন্ত আগ্রহী। এছাড়া, তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং সৌদি আরবের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সুদৃঢ় সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত, যাকে বর্তমান সরকার কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বে রূপ দিতে বদ্ধপরিকর।

বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন উদীয়মান খাতগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতসহ পরিচ্ছন্ন জ্বালানি কর্মসূচিতে সৌদি আরবকে বিনিয়োগের আহ্বান জানান, যা দুই দেশের জন্যই লাভজনক হবে বলে তিনি মন্তব্য করেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকে সৌদি প্রতিনিধিদলের পাশাপাশি বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ আগস্ট ২০২৬
Trulli

সৌদির সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী