সর্বশেষ

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

বুধবার ২৫ জুন বিকাল ৪টার সময় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

গত ২১ জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সবুর হোসেন মোবাইল ফোনে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকিধামকি প্রদান করে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তার স্বার্থে গত ২১ জুন রাতে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। উক্ত ঘটনাটি শার্শা উপজেলা সাংবাদিক সমাজে বিরুপ প্রভাব পড়ায় সন্ত্রাসী সবুর হোসেনকে আইনের আওতায় আনা সহ বিচারের দাবি করেন নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিক সহ সর্বস্তরের সংবাদকর্মীরা।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

এসময় সাংবাদিক ঐক্য পরিষদ সহ শার্শা উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক লোকসমাজের বেনাপোল প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক। #

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুন ২০২৫
Trulli

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন