সর্বশেষ

সন্ন্যাসী কান্দির চর অঞ্চলের তরুণীরা পেল সেলাই মেশিন

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

শুষ্ক মৌসুমে চর এলাকা জুড়ে শুধু বালু আর বালু মাঝেমধ্যে দু একটা ঘর বন্যার সময় এলাকা জুড়ে পানিতে থৈ থৈ করে নিচু এলাকা হাওয়ায় সামান্য বৃষ্টিতে বন্যা সৃষ্টি হলেই পানি ওঠে নিজের বসত ভিটায়। নদীর গর্ভে বাড়িঘর হারিয়ে চর থেকে আরেক চরে জায়গা নিয়েছে অসংখ্য মানুষ সবাই নিজের ও অন্যর জমি ভাড়া নিয়ে বসবাস করছে এমন এক চর অঞ্চলের ৭ টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রসাশন। বলছিলাম কুড়িগ্রাম জেলা রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের সন্ন্যাসী কান্দি এলাকায় জীবনে মানের কথা।

আজ ২৫ জুন দুপুরে রাজিবপুরের আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়ন কর্মসূচি আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। মোহনগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন ৩০ দিনের প্রশিক্ষণ নিয়ে এই সেলাই মেশিন চালিয়ে ভাগ্যের চাকা পরিবর্তন করতে হবে। যদি এই সাতটি মেশিন দিয়ে আপনার স্বাবলম্বী হন। নিজেরা নিজেদের খরচ চালাতে পারেন। তাহলে কুড়িগ্রামের ডিসি মহোদয়ের সহযোগিতায় আপনাদেরকে আরো মেশিন দিয়ে আপনাদের জীবন মান উন্নয়ন করার জন্য চেষ্টা করা হবে। নিজের কাজ নিজে করতে হবে সেইসাথে অন্যর কাজ করে স্বাবলম্বী হতে হবে পরিশ্রমের বিকল্প নেই। চোরের মানুষের রাস্তাঘাট এবং চিকিৎসা বিষয়ে সরকারের আলাদা নজর আছেন বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেন।

সেলাই মেশিন নিতে আসা কনা আক্তারের বাবা মোজ্জামেল হোসেন বলেন বলেন চরের মানুষকে কেউ মানুষ মনে করে না। কোন সুযোগ সুবিধা দেয়না। রাস্তাঘাট করে দেয় না। স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে আমাদের এলাকায় এসে কেউ সেলাই মেশিন দেয় নাই। আমার মেয়ে আজকে বিনামূল্যে সেলাইমেশিন পেল। এটাই আল্লাহ কাছে শুকরিয়া। এই এলাকার দিকে নজর অনুরোধ জানান তিনি।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুর রহমান, আব্দুল হাই, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুন ২০২৫
Trulli

সন্ন্যাসী কান্দির চর অঞ্চলের তরুণীরা পেল সেলাই মেশিন