সর্বশেষ

জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল-ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজকে আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠানমালা নিয়েছি। সেটা শুধু ভাবাভাবির বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা ১৬ বছর পর এক বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম গণঅভ্যুত্থানের মাধ্যমে। তিনি বলেন, ‘যে কারণে অভ্যুত্থান হয়েছিল এবং তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল, সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন। নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ। নতুন বাংলাদেশ বিনির্মাণ। ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস আরও বলেন, ‘গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই-এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না। সেই বিশ্বাস নিয়েই আমি আপনাদের আহ্বান জানাই—আসুন, এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে; ঐক্যের মাসে।

বছরে ৫ হাজার তরুণ পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ: মাহদী আমিন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৫
Trulli

জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক: প্রধান উপদেষ্টা