সর্বশেষ

আশুলিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি

গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা, সাভারে ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকেরা।

শনিবার সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের ওপর যারা হামলা চালিয়েছে, তারা সমাজের শত্রু। সাংবাদিকেরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাঁরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি জানান।

‎ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ

বক্তারা আরও বলেন, অনিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন চলছে, তা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

সংহতি প্রকাশ করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান বলেন, “আমরা সংবাদকর্মীদের পাশে সব সময় রয়েছি। সব সময় পাশে থাকার অঙ্গীকার করছি। তারাই আমাদের ভাই। সাংবাদিক-পুলিশ সব সময় এক সাথে পথ চলতে হয়। তবে আমাদের অন্যায় কিছু পেলে আমাদের সাথে সাথে ধরিয়ে দেবেন। তবে তাদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করি দ্রুত চার্জশিট দিয়ে অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।

মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত

এ কর্মসূচিতে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি ও সাভার উপজেলা সাংবাদিক সমিতির সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন