সর্বশেষ

তদন্ত ভিন্নখাতে নিতে মিথ্যাচার করছে বাবু

অনলাইন ডেস্ক

রাজধানীর কাফরুলে ইউসুফ আলীকে গুলি করে হত্যার ঘটনাকে অপপ্রচার চালিয়ে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মূলত প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করতে চাইছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি। তিনি মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
সংবাদ সম্মেলনে সাব্বির দেওয়ান জনি বলেন, সম্প্রতি কাফরুলে সশস্ত্র হামলায় যুবদল কর্মী ইউসুফ আলী নিহত হন। ওই হামলায় একজন কাঁচামাল ব্যবসায়ী ও এক পথচারীও গুলিবিদ্ধ হন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে কিলিং মিশনে অংশ নেওয়া একাধিক শুটারসহ তাদের সহযোগীদের গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশ (ডিবি) সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের নেপথ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজুর রহমান হাফিজ রয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে।
বিএনপি নেতা জনি অভিযোগ করে বলেন, গত বুধবার কাফরুল থানা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম বাবু ক্র্যাবে সংবাদ সম্মেলন করে কয়েকটি ছবি দেখিয়ে এ হত্যাকাণ্ডের সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য দিয়ে সাংবাদিক সমাজসহ জনগণকে বিভ্রান্ত করতে অপচেষ্টা চালাচ্ছেন। আমি এই মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
ছবি প্রদর্শনের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রাজনীতি করার কারণে সমাজে বহু মানুষের সঙ্গেই আমাদের মেলামেশা করতে হয়। হত্যাকাণ্ডের ঘটনার আগে হাফিজুর রহমান হাফিজ অপরাধী ছিলেন, এমন কোনো তথ্য আমার জানা ছিল না। আবার বাবু ছবি থাকার যে অভিযোগ করেছেন, তার সঙ্গেও হত্যার পরিকল্পনাকারী হাফিজের বহু ছবি রয়েছে। কারও সঙ্গে ছবি থাকলেই তাকে অপরাধের সঙ্গী হিসেবে অভিযুক্ত করা কখনোই যুক্তিযুক্ত নয়।
তিনি আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মূলত তদন্তকে প্রভাবিত করা হচ্ছে। এতে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টার সামিল। অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক, এমনকি তদন্তে আমার সম্পৃক্ততা পেলেও যে কোনো শাস্তি মাথা পেতে নেব। তবে অহেতুক মিথ্যাচার করায় আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিবার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখি এবং আশা করি, তারা মূল আসামিকে দ্রুত আইনের আওতায় আনবেন।
নিহত ইউসুফের জানাজায় উপস্থিত না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাব্বির দেওয়ান জনি বলেন, আমি বাসা থেকে রওনা দিয়ে শুনতে পাই, হাফিজুল ইসলাম বাবু সন্দেহ করে বেশ কয়েকজন দলীয় কর্মীকে বেধড়ক মারধর করেছে। তাদেরকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। ফলে আমার ওপরও হামলা হতে পারে, এই শঙ্কায় ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারিনি।    আরেক প্রশ্নের জবাবে জনি বলেন, হাফিজুল ইসলাম বাবু কাউন্সিলর নির্বাচন নিয়ে হত্যার নেপথ্যে যেভাবে আমার নাম জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাতে আমার মনে হচ্ছে বাবু নিজেই এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তার ওপর হামলার অজুহাত দাঁড় করিয়ে সিমপ্যাথি পাওয়ার জন্য নিজেই কিলারদের ভাড়া করে থাকতে পারে। অভিযুক্ত হাফিজুর রহমান হাফিজকে গ্রেফতার করলে এ বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। বাবুর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীকে হত্যার একাধিক মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাফিজুল ইসলাম বাবু যুগান্তরকে বলেন, কে মিথ্যাচার করছে, সেটি তদন্তেই বেরিয়ে আসবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা কখনোই কাম্য নয়। হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। আর অন্যটিতে নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম নবী রতন, সদস্য আমিরুল ইসলাম বাবু, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি এস এম আনসার আলী ও হাবিব দেওয়ান এবং মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মমতাজ বেগম ও অ্যাডভোকেট আছিয়া বেগম উপস্থিত ছিলেন।

রংপুর লংমার্চে ৫ জেলায় পথসভা করবে ১১ দলীয় জোট
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুলাই ২০২৬
Trulli

তদন্ত ভিন্নখাতে নিতে মিথ্যাচার করছে বাবু