সর্বশেষ

মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ

মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ নগরী প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ জুলাই বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় আয়োজিত এই আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও আইনি ব্যবস্থার দাবি

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁদ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।

তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে এই সেমিনারে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

দৈনিক সংবাদ মোহনার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুলাই ২০২৬
Trulli

মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত