জামায়াত ও এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খান

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, জামায়াত ও এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হবে না। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাককের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।  রাশেদ খান বলেন, আমরা এই সহনশীলতা ও ধৈর্যশীলতার রাজনীতি করছি। কিন্তু সরকারের এই সহনশীলতা ও আন্তরিকতাকে কেউ যদি দুর্বলতা মনে করে, তাহলে ভুল করবে। সেটি শুধুমাত্র আওয়ামী লীগ না, যারা বর্তমানে বিরোধী দল তারাও যদি মনে করে সরকারপ্রধানের মুখ থেকে আমরা তো মিষ্টি কথা শুনছি আর গণঅভ্যুত্থানের হুমকি দিয়ে আমাদের তো কিছু হচ্ছে না, তাহলে তারাও ভুল করবে।

দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির
তিনি প্রশ্ন রেখে বলেন, জামায়াতের নেতৃত্বে বাংলাদেশে কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামায়াত কখনোই বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না।   প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আমি এতটুকুই স্পষ্ট করতে চাই, জামায়াত ও এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। ইতোমধ্যে তাদের এই আন্দোলন ও হুমকি-ধামকি দেখে মানুষ হাসাহাসি করতেছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, আর দিল্লিতে কবর হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে, এটি আমি বিশ্বাস করি না। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক
 আব্দুল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাথাওয়াত হোসেন প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগ প্রাপ্ত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মস্থান ঝিনাইদহে দুদিনের সরকারি সফরে আসেন রাশেদ খান।

তদন্ত ভিন্নখাতে নিতে মিথ্যাচার করছে বাবু
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুলাই ২০২৬
Trulli

জামায়াত ও এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খান