সর্বশেষ

‎ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

‎ব্রহ্মপুত্র নদ তীরবর্তী কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভাসমান চিকিৎসা ক্যাম্প ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং রিজুভা ওয়েলনেস।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ চরে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ব্রহ্মপুত্র নদের তীরে ভাসমান চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যথা, হৃদরোগ, পেটের সমস্যা, চর্মরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ, চিকিৎসা উপকরণ এবং নারীদের জন্য স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারও বিতরণ করা হয়।

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও আইনি ব্যবস্থার দাবি

‎চিকিৎসাসেবা পেয়ে চরাঞ্চলের মানুষ আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, নদীভাঙন, ঝড়-ঝঞ্ঝা, বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করেও চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. দলিলুর রহমান, ট্রেজারার আসিফুর রহমান, রংপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. তাশিকুল ইসলাম, মেজর আবদুল্লাহ সায়মন, সিনিয়র সাংবাদিক আহমেদ সারোয়ার ভূঁইয়ান, সায়েদুল হাসান, এক্স নটরডেমিয়ান রুবাইয়্যাত রবীন, শুভংকর এবং স্থানীয় সংগঠক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

দৈনিক সংবাদ মোহনার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা।

‎আয়োজকরা জানান, এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ৩১ জুলাই ২০২৬ চিলমারী উপজেলার চর অষ্টমীতেও ভাসমান চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুলাই ২০২৬
Trulli

‎ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ