হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩৫

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

বরগুনায় বিশেষ অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা ও ১৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
এ সময়ে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৭৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৭ হাজার ৪১০ জনে।

আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালানোর সময় আটক ২
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুলাই ২০২৬
Trulli

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩৫