সর্বশেষ

আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে উত্তর গাজিরচটের পি এন্ড এম ফ্যাশনস হলরুমে আয়োজিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুর রহিম।

‎ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, মোঃ জাকির হোসেন খান, মোঃ ওমর ফারুক পাটওয়ারী এবং আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ বাছেদ দেওয়ান।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ মোখলেছুর রহমান খান ইলিয়াসশাহী, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, আব্দুর রহমান বাবুল, ডাঃ আসাদউল্লাহ আহমেদ দুলাল, সাবেক যুবদল নেতা মোঃ শরীফ হোসেন খান, মহিলা দলের সাবেক আহবায়ক ছাবিনা ইয়াসমিন, তাঁতীদল ঢাকা জেলার সভাপতি মোঃ জাকির হোসেনসহ আরও অনেকে।

মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মাইউদ্দিন মানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ওয়াদী। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, “বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত