সর্বশেষ

চৌদ্দগ্রাম থানায় ওপেন হাউজ ডে: “অস্ত্রধারী লোক দেরতথ্য দিন, আপনারা নিরাপদ থাকুন” শান্তিতে থাকুন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হল রুমে বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনগণের সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম। তিনি বলেন, “আমার দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের ফোর্স বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। ইতোমধ্যে ৬০টি মামলায় ৬১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সহায়তা অপরিহার্য। আপনারা মাদক ও অপরাধের তথ্য দিলে, আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। এতে আপনিও নিরাপদ, আমরাও নিরাপদ।”

মানুষের সেবায় কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ধামসোনা ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জসিম হোসেনের

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন। তিনি বলেন, “৫ আগস্টের আগেও অনেক অস্ত্রধারী এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াত। তাদের আমরা চিনি, আপনারাও চেনেন। এসব অস্ত্রধারীর তথ্য দিন। তারা আগামী নির্বাচনে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য রাজনৈতিকভাবে ব্যবহার হতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী এবং যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই মো. আবুল কালাম। আরও বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন ভিপি জাহাঙ্গীর, জাফর ইকবাল, শরিফুল ইসলাম দুলাল, আশিকুর রহমান, সিরাজুল ইসলাম ফরাজি ও বেলাল হোসেন। সবশেষে আলোচনায় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসমুক্ত চৌদ্দগ্রাম গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করে থাকেন।

বাউফলে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টা, যুবদল নেতার নেতৃত্বে স্থানীয়দের বাধায় উদ্ধারের পথে সরকারি রাস্তা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ আগস্ট ২০২৫
Trulli

চৌদ্দগ্রাম থানায় ওপেন হাউজ ডে: “অস্ত্রধারী লোক দেরতথ্য দিন, আপনারা নিরাপদ থাকুন” শান্তিতে থাকুন