সর্বশেষ

ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ

আলাউদ্দিন - কক্সবাজার

ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বোট মাঝিদের একটি প্রতিনিধি দল কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে বোট মাঝিরা ইসলামপুর এলাকার শ্রমিকদের কাছ থেকে বিভিন্নভাবে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি শ্রমিকদের কাছ থেকে নানা কৌশলে অর্থ আদায় করে আসছে, যা শ্রমজীবী মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাভার থানায় আধুনিক মানের নারী ও শিশু ডেস্ক

প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন এবং এ ধরনের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর শ্রমিক বোট মাঝি সমিতির সভাপতি নুরুল আমিন, ইসমাইল, আমিন, আবছার, নুরুল হুদা, মোরশেদ, সেলিম, আলতাজ, নুরুল আলম, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন, জব্বার, আজিম মাঝিসহ এলাকার বিপুল সংখ্যক বোট মাঝি ও শ্রমিক প্রতিনিধি।

ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ আগস্ট ২০২৬
Trulli

ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ