সর্বশেষ

আশুলিয়ায় চাঁদার দাবিতে ময়লা ফেলার গাড়ি আটক, কর্মীদের রড ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় ময়লা অপসারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদা দাবি এবং গাড়ি আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী চাঁদাবাজের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী মোঃ দুলা ফকির (৬০) আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার জামগড়া ভুঁইয়াপাড়া ও মনির মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে বাসা-বাড়ির ময়লা ফেলার কাজ পরিচালনা করে আসছেন মোঃ দুলা ফকির। অভিযুক্ত মোঃ আফজাল হোসেন (৪৫), মোঃ আসাদুল ইসলাম (৩২), মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০), মোঃ মমিন (৩৫), মোঃ রাশেদ (৩৫), মোঃ জোবায়ের (৩০) সহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা সহযোগী বেশ কিছুদিন ধরে তাদের কাছে মাসিক ১,০০,০০০ (এক লাখ) টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে এলাকায় কাজ করতে দেওয়া হবে না এবং প্রাণনাশেরও হুমকি প্রদান করা হয়।

একপর্যায়ে বাধ্য হয়ে ভুক্তভোগীরা অভিযুক্তদের ৮০,০০০ টাকা প্রদান করেন। তবে অবশিষ্ট ২০,০০০ টাকার জন্য চাঁদাবাজরা লাগাতার চাপ সৃষ্টি করতে থাকে এবং ময়লা ফেলার গাড়ি আটকে দিয়ে বিল তোলায় বাধা সৃষ্টি করে।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

সর্বশেষ গত ৩০ জুলাই রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় জামগড়া ভুঁইয়া বাড়ির সামনে ময়লার গাড়ি ছাড়াতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, কাঠের লাঠি ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় গাড়ির চালক মোঃ সালাম (৩৮), কর্মী লুৎফর রহমান (৫০) এবং রাজু (২৩) গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে নীলাফুলা ও জখম করে। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা শেষে ভুক্তভোগী দুলা ফকির আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়ায় চাঁদার দাবিতে ময়লা ফেলার গাড়ি আটক, কর্মীদের রড ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ