সর্বশেষ

পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক

অনলাইন ডেস্ক

ঢাকায় সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (২৩ আগস্ট) পাকিস্তান দূতাবাসে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। তবে বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এছাড়া, শনিবার বিকেলে জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির হয়ে সদস্য সচিব আখতার হোসেনে নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও কথা হয়েছে। গত ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। সকল প্রতিবেশি দেশের সাথে ভালো সম্পর্ক থাকা দরকার। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের বিষয়টি দুই দেশের সরকারের আলোচনার বিষয়।

মানুষের সেবায় কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ধামসোনা ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জসিম হোসেনের

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ভালো করার সুযোগ এসেছে। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর কাছে একাত্তরের ইস্যু এবং বাংলাদেশের জনগণের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, আজ শনিবার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

বাউফলে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টা, যুবদল নেতার নেতৃত্বে স্থানীয়দের বাধায় উদ্ধারের পথে সরকারি রাস্তা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ আগস্ট ২০২৫
Trulli

পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক