সর্বশেষ

চিকিৎসাধীন অবস্থায় থেকেও হাসপাতালের ভেতরেই বিবাহবন্ধনে আবদ্ধ

জেলা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা, তবুও থেমে থাকেনি বিয়ের আনুষ্ঠানিকতা। চিকিৎসাধীন অবস্থায় থেকেও হাসপাতালের ভেতরেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক হিন্দু দম্পতি। হাসপাতালের বেডই হয়ে উঠল জীবনের সবচেয়ে স্মরণীয় আসর। পরিবার-স্বজনের উদ্যোগে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সম্পন্ন হলো ব্যতিক্রমী এই বিয়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে।

জানা গেছে, রোগীর বিয়ের দিন-তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। এমন পরিস্থিতি সত্ত্বেও উভয় পরিবারের সম্মতিতে এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশেষ কক্ষে বিয়ের আয়োজন করা হয়। দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহার হাত-পা ব্যান্ডেজে বাঁধা অবস্থায় থাকলেও নির্ধারিত লগ্ন মিস না করতে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন হয় বিয়ের।

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানান, আনন্দ সাহার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় চিকিৎসকদের পরামর্শ নিয়েই বিয়ের আয়োজন করা হয়। এ বিয়ের বিশেষ মুহূর্তটি ওই হাসপাতালের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়। লাইভে দেখা যায়, সাধারণ নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয়স্বজন এবং হাসপাতালের কয়েকজন কর্মী। হাসপাতালের বিছানাতেই নবদম্পতির জন্য আয়োজন করা হয় সাধারণ সাজসজ্জা। এসময় স্বজনরা জানান, হাসপাতালে এমন আনন্দ হবে আমরা বুঝতেই পারিনি। আমরা অনেক খুশি। হাসপাতাল কতৃপক্ষকে অনেক ধন্যবাদ।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ইস্টার্ন ইউনিভার্সিটিতে মতবিনিময় সভা

এমন ব্যতিক্রমী আয়োজনে চারদিকে তৈরি হয়েছে আলোড়ন। স্থানীয়রা ঘটনাটিকে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

চিকিৎসাধীন অবস্থায় থেকেও হাসপাতালের ভেতরেই বিবাহবন্ধনে আবদ্ধ