সর্বশেষ

হার্দিককে ছাড়ার গুঞ্জনে ইতি টানল মুম্বাই ইন্ডিয়ান্স

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর সামনে রেখে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দল থেকে ছেড়ে দেওয়ার গুঞ্জন খণ্ডন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হার্দিকের সম্ভাব্য ‘ট্রেড’ বা দলবদল সংক্রান্ত প্রকাশিত খবরগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্রীড়াভিত্তিক মাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দলটি বর্তমানে তাদের বিগত মৌসুমের মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই মুহূর্তে কোনো ক্রিকেটারকে অদলবদল করার বিষয়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। রিভিউ বা পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পরই স্কোয়াডের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে।

‘বাংলাদেশ খুবই নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে’

তবে মাঠের বাইরে হার্দিককে ঘিরে আলোচনার অন্ত নেই। গুঞ্জন ওঠে, চেন্নাই সুপার কিংস ছাড়াও দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মতো দলগুলো এই তারকা অলরাউন্ডারকে দলে ভিড়াতে আগ্রহী। একাধিক প্রতিবেদনে চেন্নাই ও মুম্বাইয়ের মধ্যে খেলোয়াড় বিনিময়ের সম্ভাবনার কথা বলা হলেও এর পক্ষে কোনো শক্ত প্রমাণ মেলেনি।

উল্লেখ্য, ২০২৪ সালে মুম্বাইয়ের অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই হার্দিকের নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। তার অধীনে প্রথম মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি পরের মৌসুমে প্লে-অফে পৌঁছালেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। এমনকি সদ্য সমাপ্ত আসরেও ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতে ১০টি দলের মধ্যে নবম স্থানে থেকে পথচলা শেষ করে তারা।

পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

নেতৃত্বের ব্যর্থতার বাইরেও ড্রেসিংরুমের অভ্যন্তরীণ সমীকরণ, জ্যেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক এবং বারবার চোট সমস্যা—সব মিলিয়ে হার্দিকের দল ছাড়ার গুঞ্জন ডালপালা মেলেছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স সাফ জানিয়ে দিয়েছে, এখনই হার্দিককে বাদ দেওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। আসন্ন মিনি নিলামের আগে ট্রেড উইন্ডোতে নতুন কোনো মোড় আসে কি না, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ আগস্ট ২০২৬
Trulli

হার্দিককে ছাড়ার গুঞ্জনে ইতি টানল মুম্বাই ইন্ডিয়ান্স